Welcome to My New Blogging Blog
পরোক্ষ প্রেম – ২
আমি লজ্জিত। তোমার পরোক্ষ-প্রেমে নিমজ্জিত। যে প্রেমে ভেজেনা আকাশ; কাঁদেনা চাঁদ নয় শুধু সে কথায় সজ্জিত। আমি দুঃখিত। আসলে পরোক্ষ-প্রেমেই মুক্তি ত। সেখানে নেই অভিমান নেই যে দাবী নেই আবেগের ছলছুতো। আমি বলছিতো। সত্যি! ঠিক যেন রূপকথার মত। সেথা কয়লা আছে, কান্না আছে, শান্তি আছে; এমন প্রেম-ই শক্তি গো। তুমি শুনছ ত? যেখানে নাকি স্বপ্ন…
অস্ত্র
মেরুদণ্ড লাগবে কয়েকটা; অস্ত্র বানাব আধুনিকের। যাতে ভর দিয়ে শিরদাঁড়াগুলো দাঁড়াতে পারে। যাতে মেরুহীন হয়ে খণ্ডনায়কদের দণ্ড দিতে পারে। যাতে বইয়ের শব্দগুলো আবার শক্তি পায়। তেমন তেত্রিশখানা হারের মালাচাই। চাই দধীচির পাঁজরগুলো; যাতে গড়ব ক্ষমা-অহিংসার কামান। রক্ত চাই যীশুর আবার; তবে এবার মদ-না হয়ে কালির রূপে চেতনার সাহিত্যে করুক অবস্থান। ২২.০৫.২০১৮
Follow My Blog
Get new content delivered directly to your inbox.